1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৭৯৩ বার পঠিত

হৃদয় হোসাইন বেড়া(পাবনা) সংবাদদাতা:

পাবনার বেড়া উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি,ডায়রিয়া, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন আক্রান্তরা। তাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু। সোমবার (১৫ জানুয়ারি) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড জরুরী বিভাগে শীত জনিত রোগীদের ভিড় দেখা যায়। কেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় অনেকে পাবনা জেনারেল হাসপাতাল বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। পৌর শহরের ডায়রিয়া আক্রান্ত এক শিশুর মা বলেন,‘আমার দশ মাসের শিশু হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। তারপর সকালে হাসপাতালে ভর্তি করার পর কিছুটা কমেছে। আর এক শিশু রোগীর মা বলেন, কয়েক দিন ধরে শীত ও বাতাস বাড়ার কারণে আমার বাচ্চার শ্বাসকষ্ট ও জ্বর দেখা দিয়েছে। হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে। কাঁপুনি দিয়ে জ্বর উঠছে ছেলের। ভর্তির পরপরই একবার ডাক্তার এসে দেখে গেছে। বর্তমান ছেলে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। এমন কয়েকজন এর সাথে কথা হলে তারাও একই কথা জানান। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন, হাসপাতালে শিশু বরাদ্দকৃত বেড নেই। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীত জনিত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এখন পযন্ত ভর্তি আছেন ১০ জন শিশু। আর ৫থেকে ৬ জন্য অন্যান্য বয়সি। রোটাভাইরাস টা ছড়াচ্ছে। অনেকে সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আবহাওয়া এমন থাকলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। কনকনে ঠান্ডায় শিশু ডায়রিয়া,নিউমোনিয়া,হাঁপানী, এ্যাজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। শীতজনিত রোগ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ নেওয়ার কথা বলে, ডাক্তার ফাতেমা জান্নাত আরো বলেন এ সময় চলাফেরায় সবাইকে সাবধান হতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগানো একেবারেই যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park