1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

১০ বছর পর নৌকার পেয়ে, বিজয় র‍্যালীতে মুখরিত সোনারগাঁও

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার পঠিত

নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালীতে মুখরিত ছিল উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ স্থানীয় এলাকা। যেন প্রায় নিঃশেষ দেহে ফিরে পেয়েছে প্রাণ। উজ্জীবিত সোনারগাঁও আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী-সমর্থক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এমনই চিত্র দেখা গেছে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত স্থানীয় আওয়ামী লীগের প্রধান কার্যালয় ও তৎসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।
পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার,প্লে-কার্ড, ফেস্টুন আর বাদ্যযস্ত্রের সাথে নেঁচে-গেয়ে শ্লোগান সমেত বিভিন্ন ইউনিয়ন থেকে আসতে থাকে হাজার হাজার নেতাকর্মী। বেলা ১১টা থেকে ১২টা নাগাদ প্রধান কার্যালয়ের সামনের মহাসড়কে তীল ধারণ ঠাঁই ছিলনা অবস্থা। কায়সার হাসনাত আসার আগে নেতাকর্মীরা রংমেখে বাদ্যযন্ত্র বাঁজিয়ে আনন্দ উল্লাস করতে থাকে কার্যালয়ের সামনে। মুখে তাদের একটাই শ্লোগান। নৌকা, কায়সার আর শেখ হাসিনা।
দুপুর ১২টার কিছু পরে মটরসাইকেল আর প্রাইভেট কারের বিশাল বহরের সাথে সহধর্মিনীকে সাথে নিয়ে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার। সেখানে অন্যান্য নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। তারপরই সেখান থেকে বিজয় র‌্যালী চলে যায় উদ্ববগঞ্জ বটতলা দিয়ে কৃষ্ণপুরা হয়ে পৌরসভার জিআর স্কুল ঘেঁষে শেখ রাসেল স্টেডিয়ামে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের ধন্যবাদ জানান কায়সার। পাশাপাশি আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশের অব্যাহত উন্নয়নে অংশীদার হয়ে আরও ব্যাপকভাবে বিজয় র‌্যালীর করার আশ্বাস দেন তিনি।

র‌্যালীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করে সমর্থন দেওয়া নেতা ডা. আবু জাফর চৌধুরী বিরু, দীপক কুমার বণিক দিপু, বারদী ইউনিয়ন চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যের বাজার ইউনিয়ন চেয়ারম্যান আল আমিন সরকার, সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, দপ্তর সম্পাদক রফিকুল হায়দার বাবু, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park