1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নের চরাঞ্চর নুনেরটেক এলাকায় জাপা ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন টেঁটাবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নুনেরটেক এলাকায় লালপুরী দরবার শরিফে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশে নুনেরটেকের বারদি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক শুক্কুর আলী গ্রুপের লোকজনের সঙ্গে ওই ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া ও হাশেম গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে শুক্কুর আলী গ্রুপের লোকজন উপর জাকারিয়া ও হাশেম গ্রুপের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে করে উভয় গ্রæপের লোকজন মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় জাকারিয়া ও হাশেম গ্রুপের ৭ জন এং শুক্কুর আলী গ্রুপের ৫জন টেঁটাবিদ্ধ হয়। তাদের মধ্যে রমিজউদ্দিনের অবস্থা আশংকাজনক। উভয় গ্রুপের আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, আধিপত্যবিস্তার কেন্দ্র করে উপজেলার নুনেরটেক এলাকায় শুক্কুর গ্রুপের ও জাকারিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় উভয় গ্রুপের পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park