1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

পাবনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৭ জন

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১০৪৪ বার পঠিত

হৃদয় হোসাইন,বেড়া (পাবনা):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা-১(সাঁথিয়া-বেড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এমন সাতজনের নাম সামনে এসেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যাদের নাম জানা গেছে এরা হলেন ১। বর্তমান সংসদ সদস্য ডেপুটি স্পীকার এ্যাড.শামসুল হক টুকু,২। সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি,কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইব্রাহিম হোসেন মুন, ৪।পাবনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল আউয়াল, ৫। শাহবাগ থানা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা লায়ন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, ৬। পাবনা জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন,৭। মো.আবুল মাসুদ। এ সাতজন জনই আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা। স্বাধীনতার পর থেকে এ আসন থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সকলেই সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন। রাজনিতী বিশেষজ্ঞরা ধারণা করছেন ইতিহাসের ধারা রক্ষার্থে সেই ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। যার মধ্যে রয়েছেন রাজনৈতিক প্রতিভা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সক্ষমতা।

জনগণের প্রত্যাশা এমন একজনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হোক। যার হাত ধরে সাঁথিয়া বেড়া হবে আধুনিক স্মার্ট। যার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে শিক্ষিত সমাজ। মানুষের জীবন মানের আরো উন্নয়ন হবে এমন একজনকে আওয়ামী লীগের নৌকা প্রতীক দেওয়ার দাবি সাধারণ জনগণের।

কথা বলে জানা যায়,সকল প্রার্থী নিজের মনোনয়ন ব্যাপারে শতভাগ আশাবাদী। এবং বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন পাবনা-১ আসন। সুখ দুঃখে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জনশ্রুতি আছে যে পাবনা ১ আসন থেকে যে দলের প্রার্থী বিজয় লাভ করে সেই দল বাংলাদেশে সরকার গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park