1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই ও বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা (২) নামে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

মৃত্যু শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

মৃত্যুর স্বজনরা জানান, সকালে দুই মামাতো ও ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো। খেলাধুলা করার মধ্যে কোন একসময় বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। পরে শিশুদের বাড়ির উঠানে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। এ সময় বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে শিশু দুটি মৃত্যু হওয়ার কারণে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park