1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাদা পোশাকে পুলিশের অভিযান, ভয়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

নিউজ ডেস্ক:

সাদা পোশাকে পুলিশের অভিযান কালে ভয়ে নুরুল ইসলাম (৬০), নামে এক মাদক ব্যবসায়ী স্ট্রোক করে মারা গেছেন।
গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরল ইসলামের মেয়ে মিথিলা আক্তার (২৬), জানান, আমরা সংসারে মোট ৫ বোন, কোন ভাই নেই, আমার বাবা অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন, কারণ তার বুকে ওপেন হার্ট সার্জারি করায় সব সময়ই তিনি অসুস্থ থাকতেন।
গতকাল সন্ধ্যায় সোনারগাঁও থানার জামপুর এলাকায় অবস্থিত তালতলা পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইলিয়াস হোসেনসহ সাদা পোশাকে আরো দুইজন দুইজন কনস্টেবল সঙ্গে জামপুর ইউনিয়নের বুরুমদি এলাকায় মৃত ফালু মিয়ার ছেলে গাজা ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে গিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশ কোন মাদক দ্রব্য না পেয়েও তাকে আটক করে টানা-হেচড়া শুরু করে। পরে তাকে ধরে তার ঘরে ভেতরে গিয়ে তল্লাশী চালায়। এ সময় ঘরে ভেতরে কিছু না পেয়েও তাকে ধরে নিতে চাইলে, হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এএসআই মো. ইলিয়াস হোসেনকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম সুমন ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও এমপি ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম সুমন বলেন, মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে পুলিশ যাওয়ার পর তিনি পুলিশ দেখে ভয়ে স্ট্রোক করে মারা যান। কারণ নুরুল ইসলাম দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park