1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আমতলীতে ওয়াপদার মসজিদে ঈমামের বেতন দেয় মুুুুসুল্লীরা গাছ-মাছ পুকুর খায় ওর্য়াক এ্যাসিসট্যান্ট

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

মোঃ ইমরান হোসাইন, আমতলী(বরগুনা)প্রতিনিধ:

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের গাছ মাছ ও সম্পত্তি লুটপাট করে খাওয়ার অভিযোগ করেছেন আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মীর হাবিবুর রহমান।

কাউন্সিলর হাবিবুর রহমান জানান,পানি উন্নয়ন বোর্ডের জমিতে একটি জামে মসজিদ রয়েছে আমরা মুসুল্লীরা ঈমাম সাহেবকে ৫ হাজার টাকা চাঁদা তুলে বেতন দেই। আর পানি উন্নয়ন বোর্ডের গাছ মাছ পুকুর লুটেপুটে খায় ওর্য়াক এ্যাসিস্ট্যান্ট আলমগীর হোসেন।
স্থানীয়রা জানান, ওয়াপদা মসজিদ সললগ্ন একটি বড় পুকুর রয়েছে।প্রতিবছর পকুরের বড়বড় মাছ ওর্য়াক এ্যাসিস্ট্যান্ট আলমগীর হোসেন বিক্রি করে লক্ষাধিক টাকা নিয়ে যায় ।

এবং প্রতিবছর পোনা চাষীদের কাছে পুকুর ভাড়া দিয়ে ৬০/৭০ হাজার টাকা নিয়ে যায় আলমগীর হোসেন। এছাড়া ও আলমগীর হোসেন পানি উন্নয়ন বোর্ড অফিসের বাউন্ডারির মধ্যে প্রায় বড়বড় রেইনট্রি গাছের ডালপালা বিক্রি করে দেয়।

এখানেই থামেনি আলমগীর হোসেন বাউন্ডারির মধ্যে বিভিন্ন গাছের ফল বিক্রি করে হাজার হাজার টাকা নেয়। বছরখানেক আগে আলমগীর হোসেন বাউন্ডারীর মধ্যে যায়গায় টিসেচ বিল্ডিং নির্মান করে ভাড়া দিয়েছে।
স্থানীয় যুবক শাহিন বলেন, আমরা স্থানীয় যুবকরা জন্মের পর থেকে পানি উন্নয়ন বোর্ডের মাঠে খেলাধুলা করে আসছি।

এই মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট মেয়র কাপ ক্রিকেট ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি আমরা এলাকার যুবকরা মাঠে বল নিয়ে খেলতে গেলে ওর্য়াক এ্যাসিস্ট্যান্ট আলমগীর হোসেন আমাদের খেলতে নিষেধ করেন। বাপ মা উঠিয়ে গালাগালি করেন । আর বলেন গরুকে ঘাঁস খাওয়ানোর জন্য মাঠে সার দিয়েছি। তোরা আর এই মাঠে খেলতে আসবিনা।

স্থানীয় অন্যান্য যুবকরা জানান, খেলার মাঠে আমাদের খেলা করতে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
এব্যাপারে অভিযুক্ত ওয়ার্ক এ্যাসিসট্যান্ট মো. আলমগীর হোসেন বলেন, পুকুর ভাড়াদিয়ে মসজিদে টাকা দেই। কিন্তু মসজিদের ঈমাম বলেন, ওয়ার্ক এ্যাসিসটেন্ট আমাকে কোন টাকা দেয় না\ অন্যান্য বিষয় আলমগীর কোন সদুত্তর দিতে পারেন নি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন , বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park