1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক মাস্টার

  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

হৃদয় হোসাইন-বেড়া,পাবনা:

পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক আর নেই। রবিবার ২২ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহ….. রাজিউন।

বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ছিলেন।রাজধানীর একটি হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। শেষ রক্ষা হয়নি। ৫২ বছরের রাজনৈতিক জীবনের সমাপ্ত ঘটিয়ে বিকেলে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭২ বছর৷ তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা,জাতি গঠনের কারিগর শিক্ষক,একজন কবি ও সাহিত্যিক,বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি,জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক,ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সিনিয়র শিক্ষক। বহুমুখী প্রতিভার অধিকারী,সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেন বাংলাদেশের পক্ষে।

১৯৭০ সালে ২৯ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার পাবনা সফরে আসলেন। তবে এবার পাবনা শহরে নয়। বেড়া কলেজ মাঠে বিরাট জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিয়েছিলেন। ঐদিন বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে নগরবাড়ী ঘাটে হাজার হাজার জনতা জমায়েত হয়ে তাঁকে বরণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যমুনা নদীর ঘোলা স্রোত উজিয়ে ফেরী তে নগরবাড়ি আসেন বঙ্গবন্ধুকে বরণে তৎকালীন ছাত্রনেতা আব্দুল কাদের এ.এম.রফিক উল্লাহ সহ এস এম ফজলুল হকের ভূমিকাও ছিল অতুলনীয়।

গুরু পিং রাজনীতির লবিং আর তেলবাজির কারণে রাজনীতিতে মেধা আর যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ থেকে গেলেন এই বীর মুক্তিযোদ্ধা। স্পষ্টবাদী এই বক্তা রাজনৈতিক ও সামাজিক মঞ্চে বক্তব্য দানের সময় বারবার যোগ্য ত্যাগী ও প্রবীনদের মূল্যায়ন করার কথা বলেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষকলীগ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park