1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ব্রিজ ও রাস্তা উদ্বোধন করলেন: এমপি খোকা

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের রাস্তা, ঐতিহাসিক রতনপুর ব্রিজসহ ২ টি গার্ডার ব্রিজ ও আরো ৪ টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

এসময় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই এমপি খোকাকে ফুল দিয়ে বরণ করে নেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।

এছাড়াও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, সদস্য সচিব নার্গিস আক্তার, আলমগীর মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, খোরশেদ ফরাজী মেম্বার, মান্নান মেম্বার, মোশারফ মেম্বার, রুনা মেম্বার, জাকিয়া আক্তার মেম্বারসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park