1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

“এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন “-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উদ্বোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। সোনারগাঁ উপজেলায় এ বছর ২৪ হাজার ৭৬৪ জন মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে।

রোববার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে জি আর ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,ফ্যামেলি প্লানিং অফিসার সফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান,অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ,এমও ডিসি ডা. হাসমত,জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,সাংবাদিক মো. নুর নবী জনি,গাজী মোবারক, রবিউল হোসেন,পৌর জাতীয় পার্টি নেতা টিটু প্রমুখ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক জানান,টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park