1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে সৈয়দপুর তালুকদার ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যত্র তৈরিকৃত খাদ্যপণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরি বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

র‍্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন অভিযানের সময় উপস্থিত ছিলেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর অনাবিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park