1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৩ই অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ও থানা আওয়ামী লীগের সদস্য দীপক কুমার বনিক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম,  কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম ও হাজী মোঃ সোহাগ রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল ও বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আজ একটি ঐতিহাসিক দিন, যে দিন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক সারিতে বসতে পেরেছি।
কায়সার হাসনাত বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ অতিতে ঐক্যবদ্ধ ছিলো বর্তমানেও ঐক্যবদ্ধ আছে ভবিষৎতেও ঐক্যবদ্ধ থেকে ১৩ তারিখের জনসভা সফল করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park