1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন চোর

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁয়ে মুরগির খামারে দুর্ধর্ষ চুরি করে, প্রায় লক্ষাধিক টাকার মালামাল সহ পালানোর সময় গ্রামবাসীর হাতে ৩ জন আটক হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত্রে সোনারগাঁ উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের হামসাদি গ্রামে এই দুর্দশা চুরির ঘটনা ঘটে।

এ সময় হাজ্বী আব্দুল কাদির মোল্লার ছোট ছেলে মোঃ আজিজুল মিয়ার মালিকানাধীন মুরগির খামার হতে প্রায় ১ লক্ষ টাকার মুরগির খাবার চুরি করেন এই চোর চক্রটি।

তাদের মধ্যে একজন কে গ্রাম বাশী সি এন জি সহ হাতে নাতে ধরলে তার স্বীকারোক্তিতে সকলের নাম জানা যায়। এ সময় তার সাথে জড়িত ছিলেন হামসাদি ইসলামপুর এলাকার হযরত আলীর ছেলে রকি (২২), ফতেপুর বাড়িগন্ধব এলাকার মাদক ব্যবসায়ী ও ফর্মা ফারুকের ছেলে সবুজ (২১) ও হামসাদী ধনপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে একাধিকবার মামলার আসামি সানি (২৫)।

বৈদ্যর বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার বলেন, এই গ্রুপটা শুধু হামছাদি নয়, পানাম, রাইজদা, শোলপাড়া সহ আশপাশের গ্রামগুলোতে বহুবার তাদের চুরি করে ধরা পরেছে। এদের ধরে বিচার সালিশি হয়েছে। তাছাড়া তারা গ্রাম ছাড়া ছিলেন দীর্ঘদিন, পুনরায় গ্রামে এসে আবার তারা পূর্বের ন্যায় চুরি শুরু করেছেন। এদের মধ্যে কয়েকজন বহুবার জেল ও খেটেছেন। আমরা তাদের অভিভাবকদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদে বসে বিচার করবো।

খামারের মালিক মোঃ আজিজুল মিয়া জানান এর আগেও প্রায় চার-পাঁচবার তার খামার থেকে মুরগি সহ মুরগির খাবার চুরি হয়েছে। আমি এদের সুষ্ঠ বিচারের দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park