1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুলপরিমাণ ইয়াসহ গ্রেফতার ৪

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৭৫০ টাকা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এস আই) এস এম শামীমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম
নাসিক ২৪ ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রিফাত, সাগর, রাজু ও সবুজ। তারা প্রত্যোকে নবীগঞ্জ এলাকার বাসিন্দা।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার নারায়ণগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ শত গ্রাম এবং মূল্য ৩৩ লক্ষ টাকা।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবির মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park