1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সোনারগাঁ পথসভায় অংশগ্রহণ

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা হোটেল ঈশাখাঁ টুরিস্ট হোম সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় কুমিল্লায় জাতীয় পার্টির মহাসম্মেলনে যাওয়ার প্রাক্কালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অংশগ্রহণ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, উপদেষ্ঠা খলিলুর রহমান খলিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন এত সহজ হবে না। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে সোনারগাঁও উপজেলার সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে সমন্বয় করে নির্বাচনে প্রচার-প্রচারণা মাধ্যমে লাঙ্গল প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানান।

এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি আবদুর রউফ, সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির সভাপতি এম এ জামান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় যুবসংঘতির সোনারগাঁ সভাপতি কাজী লিটু,সাধারণ সম্পাদক শিকন্দার আলী মাষ্টার সকল ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park