1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার পঠিত

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে সনমান্দী ইউনিয়নের দরিকান্দী, নাজিরপুর, বাংলাবাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের হাতে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের কাছে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক এড: মোকলেছুর রহমান আমির, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাবুদ্দিন সাবু, উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কারুমরুল ইসলাম বাবুল, সনমান্দী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম মেম্বার, সনমান্দী ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর নবী, সনমান্দী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান ,আওয়ামী লীগের নেতা আবু সিদ্দিক, খোরশেদ মোল্লা, খাজা মো: রিপন মেম্বার, হারুন, উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা তোফাজ্জল হোসেন তুহিন, সনমান্দী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সনমান্দী ইউনিয়ন ছাত্র লীগের নেতা মো: সজিব সহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park