1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নৌকার পক্ষে প্রচার ও প্রচারণা চালাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে মোগরাপাড়া ইউনিয়নের কালাদরগাহ,পাঁচপীরদরগাহ,মাধবপুর, বারবপুর, সোনাখালী এলাকায় সাধারণ জনগণের হাতে গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের কাছে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাবুদ্দিন সাবু, কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসু, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন বারেক সহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park