1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনারগাঁয়ে তিনদিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ- ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ আ.লীগের সভাপতি এড.সামসুল ইসলাম ভুইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সুমন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু প্রমুখ।

জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর ১৩টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park