1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করলেন: কালাম

  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪১ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে সোনারগাঁ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক যুগে ২০০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের উন্নয়নের লিফলেট জনগনের মাঝে বিতরণ করেন।

লিফলেট বিতরণ ও গনসংযোগ কালে বিভিন্ন পথ সভায় মাহফুজুর রহমান কালাম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়ন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিবেন সকল ভেদাভেদ ভূলে আমরা তার হয়ে কাজ করবো বলেও অঙ্গিকার ব্যক্ত করেন মাহফুজুর রহমান কালাম।

এ সময় পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সাবিকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park