1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ যুবদলের দোয়া

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা কাশীপুর এলাকায় এ দোয়া ও মিলাদ  হয়।

এ সময় অসুস্থ ও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায়ও দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, আশরাফ মোল্লা, আতাউর মেম্বার, রাকিবুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম বিপ্লব, সাবেক সহ- সম্পাদক সৈকত হাসান ইকবাল, নিহত শাওন প্রধানের বড় ভাই মিলন প্রধান।

এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা সোহেল মিয়া, আবু মোহাম্মদ মাসুম, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা সিরাজী, ফকির জহির রায়হান, সাদেকুর রহমান, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, আব্দুর রহমান পিয়েল, সোহেল রানা, ইব্রাহীম সরকার, জিয়াউল হক, আব্দুস সালামসহ জেলা, উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park