1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বাংলাদেশ প্রেস কাউন্সিলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে অদ্য ২৮ শে আগষ্ট রোজ সোমবার সকাল ১১ টার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) জনাব শ্যামল চন্দ্র কর্মকার স্বাগত বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেস্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মোজাফ্ফর হোসেন পল্টু, দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট কবি, বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত সদস্য জনাব মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মনজুরুল আহসান বুলবুল, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ও প্রকাশক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব এম জি কিবরিয়া চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য ড. উৎপল কুমার সরকার। আলোচনা সভার শুরুতে উপস্থিত সবাই দাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাহবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাহবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park