1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা: এমপি খোকা

  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪২২ বার পঠিত

নিউজ ডেস্ক:

১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
রোববার (২৭শে আগষ্ট) সোনারগাঁয়ের সাদিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তারই ছেলে তারেক রহমানের পরিকল্পনায় ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছে। আমরা আর এই স্বাধীনতা বিরোধী দলকে বাংলাদেশের নেতৃত্বে চাই না৷
এসময় ১৫ ও ২১ শে আগষ্টে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শোক সভায় সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী, মাসুদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় যুবসংহতি সাধারণ সম্পাদক ইয়ামিন সুজন, সাকিব হাসান মেম্বার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park