1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বানারীপাড়ার আব্দুল হাকিমের ছেলে শামীম হোসেন, সিরাজগঞ্জের মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম, জামালপুরের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের আলী আহম্মেদের ছেলে মিলন, কুমিল্লার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন ও ফরিদপুরের ফুল মিয়ার ছেলে নয়ন।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, নগদ নব্বই হাজার টাকা, খেলনা পিস্তল, ডিবি ডিএমপি লেখা কটি, ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত ছিল পুলিশ। এসময় একটি হাইয়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তথ্যের জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে নিজেদের হাইয়েস গাড়িতে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে নব্বই হাজার টাকা ছিনিয়ে নেয়।

এসময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভুয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাতের দল ধরা পড়ে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park