1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

যড়যন্ত্র করে লাভ নেই, জাতীয় পার্টিতে বিরোধ নেই: এমপি খোকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি সারা দেশে ঐক্যবদ্ধ আছে, বেগম রওশন এরশাদ, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ এর সহধর্মিণী তাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি।

কিছু সংখ্যক দলছুট নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং জি এম কাদের এমপির মধ্যে দুরত্ব সৃষ্টি করার পায়তারা করছে। তাদের শক্ত হাতে দমন করতে হবে জাতীয় এক এবং অভিন্ন জাতীয় পার্টিতে কোন বিবেদ নেই গুজবে কান দিবেন না।

জাতীয় পার্টির নেতৃবৃন্দ সারা দেশে পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করছে, আজ সোনারগাঁ উপজেলায় প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনকে অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী হচ্ছে। আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি সোনারগাঁয়ে শক্তিশালী করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
কিছু দিন আগে দেখলাম নারায়ণগঞ্জ থেকে মেসি, ম্যারাডোনারা সোনারগাঁয়ে এসে বড় বড় বক্তৃতা দেয়, লাঙ্গলের বিরুদ্ধে কথা বলে, তাদের আমি চিনি, সময় মতো জবাব দিবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মোগড়াপাড়া চৌরাস্তায় নিজ কার্যালয়ে সোনারগাঁয়ের ৫ টি ইউনিয়ন বারদী, সাদীপুর, নোয়াগাঁও, জামপুর ও সনমান্দি ইউনিয়নের জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, লায়ন তোফাজ্জল হোসেন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমিন হোসেন মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি চুন্নু, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সহ-সভাপতি মনির মেম্বার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মোবারক হোসেন শ্যামল সিকদার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব হারুন অর রশিদ মেম্বার, নুরে আলম শাহিন মেম্বার, আলী জাহান মেম্বার ও জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park