1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৭৯৩ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষায় প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি,ফায়ার সার্ভিস ষ্টেশন পুকুর,সানিলা বেড়া পৌরসভায় ৪০ কেজি,দয়রামপুর গুচ্ছগ্রাম রুপপুর ৬৫ কেজি, হাটুরিয়া নাকালিয়ার ধলাই বিলে ২০০ কেজি করে সর্বমোট ৩৪৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসবাহ-উল-হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি।উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন, কর্মচারী ও স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন বলেন,প্রতি বছর উন্মুক্ত জলাশয়/প্রাতিষ্ঠানিক পুকুর/প্লাবনভূমিতে রুই জাতীয় মাছের পোনা অবমুক করা হয় যেন মাছের উৎপাদন ও আহরণ বৃদ্ধি পায়,গ্রাম্য দরিদ্র মৎস্যজীবীদের জীবনমান বাড়ে।এছাড়া,মৎস্য সম্পদ রক্ষায় বেড়া উপজেলা মৎস্য দপ্তর সব সময় কাজ করছে। নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

মেসবাহ-উল-হক বলেন,বর্ষা মৌসুমে বিভিন্ন জলাশয়ে অসহায় জেলেরা মাছ শিকার করেন। মৎস্য দপ্তরের উদ্যোগে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সারা বর্ষায় এই মাছ শিকার করে পরিবার নিয়ে একটু হলেও সুখে বসবাস করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park