1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

গণমিছিলের নামে মানুষের ক্ষতি করলে ছাড় নয়: তথ্যমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির গণমিছিলের নামে দেশ ধ্বংসের পরিকল্পনায় মানুষের ক্ষতি হলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণে সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হওয়া ছাড়া কোনো নির্বাচনেই অংশ নেওয়া যায় না। সে দল করার কোনো যুক্তি নেই।

বিএনপি আশা করেছিল উজরা জেয়া তাদের প্রত্যাশা নিয়ে কথা বলবে কিন্তু কিছুই বলেনি। তারা বুঝতে পেরেছে বিদেশিদের কাছে কয়েক বছর ধরে ধর্না দিয়ে কোনো লাভ নেই। কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলছে না। এখন তারা ভিন্ন কথা বলছে। এবার যদি বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করে তাহলে তারা খাদের কিনারায় পৌঁছে যাবে।

বিএনপিকে সাবধান করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের জানমালের ওপর হামলা করা হয় আমরা ছেড়ে দেব না।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, সভাপতি মন্ডলী সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির আসারারুল হাসান আসু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park