1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫২৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয়সহ ৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তাররা হলো- কাঁচপুর সেনপাড়া ইউনিয়নের হৃদয় (২৮), শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও বন্দরের মদনপুরের রনি (২০)।

এ সময় তাদের কাছ থেকে ৬টি ছোরা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি রেজর (ক্ষুর) এবং ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে র‌্যাব ১১ এর সিনিয়র এ এসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, সোমবার রাতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হৃদয়ের ২ টি, শাহজালালের ১ টি, রানার ১ টি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park