1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

মেঘনায় এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শুনানি মঙ্গলবার

  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার পঠিত

ইব্রাহিম (মেঘনা) কুমিল্লা:

কুমিল্লা মেঘনা উপজেলারর এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ হেডলাইন দিয়ে গত ১ই জুন ভোরের কাগজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ্য ছিলো, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে গত ২৫ মে (বৃহস্পতিবার) চন্দনপুর ইউপি উপ-নির্বাচন চলাকালীন মুহূর্তে পাঁচশত টাকার জরিমানার রিসিট দিয়ে তিন হাজার টাকা আদায় করার দায়ে উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মৃত হাজ্বী নায়েব আলীর ছেলে মো. আবুল কাশেম (ইটালি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর তার বিরুদ্ধে গত ৩০ মে (মঙ্গলবার) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তারের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তের লক্ষ্যে মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সেজন্য ধার্যকৃত তারিখ ও সময়ের মধ্যে উপযুক্ত স্বাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে শুনানিতে অংশগ্রহণ করার জন্য বলা হল।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার মুঠোফোনে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park