1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

নবযোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রাশাসকের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

নিউজ ডেস্ক:

নবযোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রাশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উর ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গণি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বৈদ‍্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, সনমিনদী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম সুমন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park