1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁওয়ে পাঁচ লাখ টাকার চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক

  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৭২৩ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্ট কর্মকর্তারা পাঁচ লাখ টাকার অবৈধ চোরাই সেগুন কাঠসহ একটি ট্রাক আটক করেছে।

গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী ত্রিপাল দিয়ে বাঁধা গাড়িটি (ঢাকা- মেট্রো-ট-২২-৮৮২৫) সন্দেহ হলে সিগনাল দেয় সোনারগাঁও ফরেষ্ট চেক পোস্ট কর্মকর্তারা। এ সময় গাড়িটি থামিয়ে গাড়ির চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।

পরে সোনারগাঁও ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে গাড়িটি তল্লাশি চালিয়ে ৫০১ ফালি ৩৬৩.৯৪ ঘন ফুট অবৈধ চোরাই সেগুন কাঠসহ গাড়িটি আটক করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা হবে বলে ধারণা করেন। চোরাই কাঠ উদ্ধারে সোনারগাঁও ফরেষ্ট চেক পোস্টে নিয়মিত টহল অব্যহত থাকবে বলে জানিয়েছে কর্তব্যরত ফরেস্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park