1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন জামপুর ইউনিয়ন

  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১১৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭( বালক) ফুটবল টুর্নামেন্ট ২০২৩, ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জামপৃর ইউনিয়ন পরিষদ।

সোমবার (৩১জুলাই) বিকালে উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে ফাইনাল খেলায় দুইটি দল অংশ গ্রহণ করে। জামপুর ইউনিয়ন বনাম পিরোজপুর ইউনিয়ন উক্ত খেলায় বিজয়ী হয়েছে জামপুর ইউনিয়ন ৭ এবং পিরোজপুর ইউনিয়ন ৬। এতে জামপুর ইউনিয়ন ১ গোলে এগিয়ে বিজয়ী হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া , আওয়ামীলীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, আবু সাইদ।

এক ঘন্টার খেলার শুরুতেই পিরোজপুর ইউনিয়ন ১ গোল করে, পরবর্তীতে খেলার শেষ পর্যায়ে জামপুর ইউনিয়ন ১ গোল দিয়ে সমান সমান হয়। খেলা ড্র পজিশন হলে ট্রাইবেকারের মাধ্যমে জামপুর ইউনিয়ন ৭ এবং পিরোজপুর ইউনিয়ন ৬ গোল হয়। এক গোলে জামপুর ইউনিয়ন বিজয়ী লাভ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা এম পি জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া’র টিম দের হাতে বিজয়ী পুরুষ্কার তুলে দেন।
উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার গত ২৩ জুলাই উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কবির হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু, অর্থ সম্পাদক নজরুল, কবির, জনি,রুবেল, মিলন বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park