1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে সোনারগাঁয়ে আ.লীগের গণমিছিল-সমাবেশ

  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার প্রবেশ মুখ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে ‘সতর্ক পাহারা’র অংশ হিসেবে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালুতে অবস্থান নেয় তারা।

গত শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো ঢাকায় ‘সতর্ক অবস্থানে’ থাকবে এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে কাচঁপুরে বিএনপির কর্মসূচির বিপরীতে কঠোর অবস্থান নিয়ে তারা শান্তি সমাবেশ করে। নেতৃবৃন্দ কাঁচপুরে মহাসড়কে খন্ড খন্ড শান্তি মিছিল করে। মিছিল থেকে বিএনপি ও জামাতবিরোধী বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।

কাঁচপুরে আওয়ামীলীগের সড়ক পাহারায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হুমায়ন কবীর ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু, যুবলীগ নেতা আবু সাঈদ, আরিফ হোসেন, মাসুদ কবীর ভূইঁয়া সুমন, শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান, তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল, সাগর প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, দেশের শান্তির লক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ঢাকার প্রবেশ মুখে কাঁচপুরে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করছি। বিএনপির কোন নৈরাজ্য আমরা মেনে নেব না।

এদিকে শনিবার সকাল থেকে কাঁচপুরের বিভিন্ন পয়েন্টে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park