1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বন্দরে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৫৭ বার পঠিত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে ৬টি দোকান পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। শুক্রবার রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ গনমাধ্যমকে জানান, বৈদিুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আগুন চারাদিকে ছড়িয়ে পরলে ওই সময় আনোয়ারা মেডিসিন, মা বাবার দোয়া হাডওয়ার ও ১টি মিষ্টির দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়।

অগ্নিকান্ডে সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।

অগ্নিকান্ডের ঘটনায় ৩০ লাখ ক্ষতি সাধন হলেও এ ঘটনায় আহত বা নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকান্ডে সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park