1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ঢাকার শান্তি সমাবেশে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসের যোগদান

  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি-জামাত শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীদের নি‌য়ে যোগদান।

শনিবার (২২ জুলাই) দুপুরে সোনারগাঁ থেকে বাস নি‌য়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ নেতাকর্মী নিয়ে যোগ দেন তিনি।

আনিসের নেতৃত্বে মিছিলে থাকা নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে রাজপথ। পরে মিছিলটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউ এর শান্তি সমাবেশে যোগ দেয়।

শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park