1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে স্বদেশ প্রতিদিন পত্রিকার ১০’ম বর্ষপূর্তি পালন

  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকা ১০ম বর্ষপূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষ্যে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার স্বজন সমাবেশের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।

আয়োজিত আলোচনা সভায় দৈনিক স্বদেশ প্রতিদিন সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও ঈশাখাঁ প্রেস ক্লাবের সভাপতি পারভেজ এর সভাপতিত্বে, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ সামির সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ফজলে রাব্বী।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফজলে রাব্বী বলেন দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নানা খবর প্রকাশের পাশাপাশি স্বদেশ প্রতিদিন পত্রিকা পাঠকের চাহিদা অনুযায়ী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে । তাই আমি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ধারাবাহিক সাফল্য বজায় থাকবে- সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দ্যা নিউন্যাশন পত্রিকার সাংবাদিক ও মেঘলা টিভির চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম সিরাজ, আশ্রয় প্রতিদিন মনির হোসেন, কালের কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক , বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক, আনন্দ টিভির মাজহারুল ইসলাম, ৭১টিভির মোঃ শেখ ফরিদ, দৈনিক অধিকার পত্রিকার নজরুল ইসলাম শুভ, ঢাকা টাইমস মোঃ ইমরান হোসেন, দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা , ৭১ বাংলার মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক মোঃ খাইরুল আলম, দৈনিক আলোচিত কন্ঠের রাসেদুল ইসলাম, স্বদেশ বিচিত্রা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ আঃ করিম, দৈনিক নতুন দিন সাংবাদিক জসীম উদদীন রাজিব, দি প্রেস জার্নাল সোনারগাঁ প্রতিনিধি উলফত কবির, সাংবাদিক মোঃ হাবিব মাষ্টার, সাংবাদিক মোঃমঈন আল হোসাইন,অপরাধ বিচিত্রা’র মোক্তার হোসেন, সোনারগাঁ টাইমস এর কে এম রাজু, সাংবাদিক ফাহাদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park