1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৪০ বার পঠিত

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি:

রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৫নং ইসলামপুর হাকিম টিলা এলাকায় কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে অত্র মাদ্রাসার শ্রেণিকক্ষে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অত্র মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেক ছাত্রীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
হাফেজ নাজিম উদ্দীনের সঞ্চালনায় এবং
কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা নাছির উদ্দীন সাহেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের নির্বাহী পরিচালক আলহাজ্ব মাওলানা মীর মোহাম্মদ কাছেম সাহেব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল হক, মুফতি মাওলানা আব্দুল কাদের, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইদ্রিস (সাংবাদিক), মাওলানা নুরুল আমিন, মাওলানা ফরিদ হোসেন, মাওলানা আব্দুল গাফফার, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, ইউপি সদস্য বাদশাহ আলমগীর, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, সাহেব আলি খোকা, মজিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।এতে বক্তারা ছেলেমেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাতেও আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের অন্তর্ভুক্তির কারণে দিনদিন আধুনিক মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সকল সচেতন অভিভাবকরা এখন আধুনিক মাদ্রাসা শিক্ষার কদর করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park