
বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়া মডেল থানায় ১২ জুলাই বুধবার বন্যা খাতুন (১৯) স্বামীঃ মোঃ ইমরান হোসেন,সাং- দক্ষিণ কর্মকার পাড়া,থানা- বেড়া,জেলা-পাবনা। গৃহিণী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর ভিত্তিতে ঐই রাতে বেড়া মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাদিউল ইসলাম এর নির্দেশনায় চৌকস অফিসার আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল ১৬ জুলাই রবিবার অভিযান পরিচালনা করে অভিযুক্ত বখাটে মনি কে ডি এমপির কামরাঙ্গীর চর থানা এলাকা থেকে আটক করেন।লিখিত এজাহারে বাদী ঘটনার বিবরণ উল্লেখ্য করেন।অভিযুক্ত মনি (২৭) বেড়া পৌরসভার দক্ষিণ কর্মকার পাড়া মহল্লার মোঃ সফর আলীর ছেলে।
এজাহারে উল্লেখ্য আছে যে,জৈনক হবি’র
ডাউল ও মুড়ির মিলের পিছনে নদীর ঘাটে কাপড়-চোপড় ধৌত করিতে ছিলাম।এমন সময় সেখানে আসামী গোসল করার জন্য আসে। আশে পাশে কেউ না থাকায় হঠাৎ আসামী মনি যৌন পীড়ন করে। স্থানীয়দের উপস্থিতি টেরপেয়ে আসামী মনি ঘটনা স্থান ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার স্বাক্ষী ০১। মোঃ গেদু (৬৫), পিতাঃ অজ্ঞাত, ০২। মোছাঃ বুলু খাতুন (৪৫), স্বামীঃ মোঃ শহিদ আলী, ০৩। মোছাঃ রেখা খাতুন (৪০),স্বামীঃ মোঃ ইউসুব আলী,সাং-দক্ষিণ কর্মকার পাড়া। বন্যা খাতুন এর স্বামী ইমরান হোসেন বলেন, আমার স্ত্রীর সাথে মনি যে কাজ টা করছে আমরা চাই না সে এমন কাজ আর কারো সাথে করুক। আমরা শুনেছি সে মাদকের সাথে যুক্ত সে আগেও এমন কাজ করেছে। এত সাহস সে পায় কোথায়। আমি চাই মাদক সেবক বখাটে মনি’র কঠিন বিচার হোক। যার কাছে সমাজের কোনো নারী নিরাপদ না তার কঠিন শাস্তি হওয়া দরকার।
বেড়া মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, আসামি মনি ঢাকা পলাতক ছিলো সেখান থেকে আটক করা হয়েছে।
বেড়া মডেল থানার মামলা নং ১০/৯৮ তারিখ ১৬/০৭/২০২৩ খ্রিঃ ধারা ১০,২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী ২০০৩ যৌন পীড়ন করার অপরাধে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply