1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাঁথিয়ায় সড়ক ছিদ্র করে অবৈধ বালু উত্তোলনের পাইপ বসানো হয়েছে

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫২০ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

বাঘাবাড়ি-ডেমরা ফরিদপুর সড়ক এর সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়ন এর ৫নং ওর্য়াড সেলুন্দা বাজার নামক স্থানে সড়ক ছিদ্র(ফুটা) করে অবৈধ ভাবে বালু উত্তোলনের পাইপ বসানো হয়েছে।পাকা সড়ক ছিদ্র করে বালুর পাইপ বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জন প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে।

সরেজমিন দেখা যায়,সেলুন্দা বাজার এলাকায় আলতাফ এর দোকান এবং শফিকুল ও আবেদ এর বাড়ির পাশে পাকা রাস্তা ছিদ্র করে দীর্ঘদিন এ পাইপ বসানো হয়েছে। ঐই পাইপ দিয়ে বড়াল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে। সরাসরি পাইপ এর মাধ্যমে বালু নিয়ে এসে পুকুর খাল ভরাট করা হয়। ফসিল জমি,সড়ক ও বসতবাড়ি উপর দিয়ে পাইপ টানানো হয়েছে।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র এসব করে আসছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সরাসরি কেউ কথা বলতে ইচ্ছুক না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জাননা, কি ভাবে অবৈধ বালু উত্তোলন এর জন্য সরকারি রাস্তা ছিদ্র করে। এত ক্ষমতা এরা পায় কোথায় থেকে। রাস্তা ছিদ্র করে দীর্ঘদিন পাইপ বসানো হয়েছে। হয়তো প্রশাসন এ বিষয় কিছুই জানে না। জানতে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী।আমরা জানি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলন সহ রাস্তা ছিদ্র করে চক্রটি বালু বিক্রয় করে আসতে। চক্রটি অনেক প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলে না তাদের বিরুদ্ধে।

স্থানীয় সচেতন ব্যাক্তিবর্গ সাঁথিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয় সাঁথিয়া উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park