1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৫১ বার পঠিত

নিউজ ডেস্ক:

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষ্যে এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের পক্ষ থেকে সোনারগাঁয়ে নির্বাচনী আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ড্রীম ওশান নেভিগেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য প্রার্থী আলী হোসাইন (আলী)’র সার্বিক আয়োজনে তার নিজ বাড়িতে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এসপি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক (চেয়ারম্যান) ইকবাল হোসেন, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাহাজ মালিক সমিতির সদস্য জাকির হোসাইন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, আলী হায়দারসহ এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদেন সকল সদস্যরা। এসময় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের প্রায় ২ হাজার সদস্যদের মধ্যে খাবার পরিবেশ করা হয়।

এসময় বক্তরা বলেন, এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদেন সকল প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করলে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ব্যাপক উন্নয়ন হবে এবং সকল জাহাজ মালিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। তাই এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park