1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপির অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া

  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই শনিবার বিকেলে সাদিপুর বড়বাড়ি এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে দোয়ায় দেশ-বিদেশের সকল অসুস্থ নেতৃবৃন্দ ও অসুস্থ সাধারণ মানুষের সুস্থতা কামনা করা হয়। এসময় বিশ্ব জাহানের সকল কবরবাসীর জন্যও দোয়া করা হয়।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন কমিশনার, থানা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী মোমেন খান, সাফির উদ্দিন মজনু, জিয়াউল ইসলাম চয়ন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও সোনারগাঁ থানা বিএনপির সহ-সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রহিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মিথ্যে মামলায় আজ আমরা জর্জরিত। ভোট চোর শেখ হাসিনার অবৈধ সরকারের মিথ্যে মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-সহ আমাদের সকলকে মহান আল্লাহপাক যেন মুক্তি দান করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ ভূঁইয়া, থানা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সোনারগাঁ থানা জাসাসের সভাপতি আমির হোসেন, থানা মহিলা নেতৃ সালমা আক্তার কাজল, সোনারগাঁ থানা যুবদল নেতা সোহেল রানা, মোহন মিয়া, আওলাদ হোসেন ও পরশ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park