
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহিদ মোঃ বাদল সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এবং সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমকে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নব নির্বাচিত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, রাজপথ কখনো বেঈমানী করেনা। আমাকে সাংগঠনিক সম্পাদক পদে আসীন করায় আমি জেলা ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাজপথে থেকে সকল অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন মোস্তাফিজুর রহমান মাসুম।
Leave a Reply