1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভুঁইয়াকে সভাপতি ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সিনিয়র সহ-সভাপতি করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের প্যাডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভুঁইয়াকে সভাপতি ও  আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ৭১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী দিনে এই কমিটির মাধ্যমে সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে আশা করছি।

প্রসঙ্গত, গত বছরের (৩ সেপ্টেম্বর) দীর্ঘ ২৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park