1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে সন্ত্রাসী দিয়ে ছোট ভাইকে হত্যা করার হুমকি

  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে আপন ছোট ভাইকে সন্ত্রাসী দিয়ে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মেঝো ভাইয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোনারগাঁও পৌরসভা দৈলেরবাগ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়,ছোট ভাই চাকুরীর পাশাপাশি মাহিয়া টেলিকম এন্ড মাল্টিমিডিয়া কর্ণার নামে একটি মোবাইল ব্যাংকিং এর ব্যবসা চালু করেন।কিন্তু কর্মচারী রাখায় এবং একটি দুর্ধর্ষ চুরির ঘটনার পর থেকে তার ব্যবসা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়।তবুও ব্যবসায় চালিয়ে যান।

তার মেঝো ভাই আক্তার শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ায় অন্য একটি যায়গায় ছোট একটি চায়ের দোকান দিয়ে কোন রকম সংসার চালিয়ে আসছিলেন।কিন্তু মা বাবা তার ছোট ভাইকে দোকানটি তার মেঝো ভাইকে দিয়ে দিতে অনুরোধ করে।এতে ছোট ভাই রাজি হয়ে দোকান দিয়ে দেয়।

দোকানে থাকা কাঁচের দুটি সোকেস ছিলো যা তার ভাই নেবেনা বলে জানান,তাই কারো কাছে বিক্রি করে তাকে টাকা দিয়ে দিতে বলে।কিন্তু সে তা না করে কিছুদিন পর সোকেস দুটি দোকান থেকে বের করে নিতে চাপ দেয়।এক পর্যায়ে কাউকে কিছু না বলে তা খুলে রাস্তার এক পাশে ফেলে রাখে।পরে তাকে জিজ্ঞেস করায় সে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার শালিকার জামাই টঙ্গী থানার মানবপাচারকারী সন্ত্রাসী হিরো এবং ফেন্সিডিল মামলার আসামি ফরিদকে দিয়ে তাকে হত্যা করার হুমকি দেয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park