1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ্ মোঃ সোহাগ রনি, বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহামেদ রাশেদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আসিফ আহমেদ আনিস,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জসিম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর প্রমুখ।

এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park