1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

তৃণমূল আওয়ামীলীগ আমিনপুর সাংগঠনিকের নিবেদিত প্রাণ রেজাউল হক বাবু

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫২০ বার পঠিত

হৃদয় হোসাইন-পাবনা প্রতিনিধি:

বেড়া উপজেলার ৫ টি ইউনিয়ন জাতসাখিনী, পুরান ভারেঙ্গা, রুপপুর, মাসুমদিয়া,ঢালারচর ও সুজানগর উপজেলার ৩ টি ইউনিয়ন আহাম্মাদপুর, সাগরকান্দী, রানীনগর এই ৮ টি ইউনিয়ন নিয়ে আমিনপুর থানা গঠিত। ২০২১ সালের ৩০শে জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ আমিনপুর থানা কে সাংগঠনিক থানা ঘোষণার পর ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারী শ্রী অনিল কুমার সাহা কে আহবায়ক,ইউসুফ আলী খান কে সিনিয়র যুগ্ম আহবায়ক, রেজাউল হক বাবু ও এজাজ আহম্মেদ সোহাগ কে যুগ্ম আহবায়ক করে ৪ সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। পরবর্তীতে ২০২২ সালের ২১শে মে আমিনপুর থানা আওয়ামী লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউসুফ আলী খান কে সভাপতি ও রেজাউল হক বাবু কে সাধারণ সম্পাদক মনোনীত করে পাবনা জেলা আওয়ামী লীগ। আমিনপুর থানা সাংগঠনিক কমিটি অনুমোদনের পর থেকে আমিনপুর থানা আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয় এই ৮ টি ইউনিয়নের আওয়ামী রাজনীতি।

আমিনপুর থানার অন্তর্গত ৮ টি ইউনিয়নের আওয়ামী রাজনীতির সাংগঠনিক কর্মকাণ্ড বিভিন্ন জরিপে দেখা যায়,তৃণমূল আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মীই রাজনৈতিক অবিভাবক হিসেবে গ্রহণ করেছেন আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবুকে।

 

সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে আমিনপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ এম রফিকুল্লাহ,শাহিন চৌধুরী,সুসমা রানী সাহা ও হুমায়ুন কবির চৌধুরী আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু কে সামনের সারিতে রেখে তারা রাজনীতি করছেন।

থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাচ্ছের মন্ডল ও সাধারণ সম্পাদক আজিবর রহমান, আহাম্মাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রশিদ প্রামাণিক ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া, রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌফিক আলম পিযূস ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাগরকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাজাহান আলী খান ও সাধারণ সম্পাদক মিরোজ হোসেন, রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল হাসেম উজ্জ্বল, ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ব্যাপারী, পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজী আলতাব হোসেন সহ ৮ টি ইউনিয়নের বেশির ভাগ নেতাকর্মীই রেজাউল হক বাবুর অনুসারী।

এছাড়া অত্র এলাকার রাজনৈতিক বটবৃক্ষ বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, শাজাহান আলী শেখ সাজু’র মত বর্ষীয়ান রাজনীতিবিদরা রেজাউল হক বাবুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করে যাচ্ছেন। পাশাপাশি আমিনপুর থানা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রেজাউল হক বাবু তাদের আশার বাতিঘর।

উল্লেখিত নেতাকর্মী সহ তৃণমূল আওয়ামী লীগের যেকোনো কর্মীর যেকোনো সমস্যায় সব সময় পাশে থাকেন আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। রেজাউল হক বাবুর বলিষ্ঠ নেতৃত্ব, যেকোন মানুষের সমস্যা সমাধান, বিপদে সহায়তার হাত বাড়িয়ে ও যেকোনো উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহণ অক্লান্ত পরিশ্রমের ফল তাকে এলাকার গণ মানুষের নেতায় পরিণত করেছে বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park