1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নিউজ ডেস্ক:

বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

গতকাল সোমবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।

ভোরের কাগজ ও মানবকন্ঠের সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও কালেরকন্ঠের সাংবাদিক গাজী মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের ফারুক হোসাইন, আনন্দ টিভির মাজারুল ইসলাম, দ্যা নিউ ন্যাশন এর সিরাজুল ইসলাম ও বিজয় টিভির দ্বীন ইসলাম অনিক।

বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক বিদ্যুৎ (দৈনিক বাংলা ৭১), নুরনবী জনি (দৈনিক জনবানী), শেখ ফরিদ (দৈনিক আজকের পত্রিকা), রুবেল মিয়া (দৈনিক কালবেলা), কামরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) মো. শাহিন সাকি (দৈনিক মুক্ত খবর), মো. শাহজালাল (আমাদের নতুন সময়), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), সামসুল আলম তুহিন (দৈনিক রুদ্রবার্তা), সামির সরকার (দৈনিক বাংলাদেশের আলো), আরাফাত হোসেন সিফাত (দৈনিক প্রথম সূর্যদয়), ফারুকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), রিপন সরকার (দৈনিক ভোরের দর্পন), পারভেজ (এশিয়ান টিভ), ভিপি পারভেজ (স্বদেশ প্রতিদিন), ফাহাদুল ইসলাম (দৈনিক আমার সময়), মোক্তার হোসেন (দৈনিক ভোরের সময়), হাবিবুর রহমান হাবিব (এস টিভি), আব্দুল করিম (দৈনিক স্বদেশ বিচিত্রা), এস, এম মনির হোসেন (দৈনিক বাংলার নবকন্ঠ), মাজেদ (দৈনিক আজকের বসুন্ধরা), রাশেদুল ইসলাম (দৈনিক আলোচিত কন্ঠ), মিজানুর রহমান ( বার্তা বাজার) ও পরিবেশ রক্ষা উন্নায়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park