1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা

  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী বাজার বটতলা এলাকায় ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকালে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গরুর হাটের ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনের মধ্যে তর্ক বিতর্কের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন ও একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের মধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরপাড়া এলাকায় আমিন মেম্বারের বালুর মাঠে গরুর হাট ইজারাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের জের ধরে রাত ১০টার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেনে নেতৃত্বে জাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মুজিবুল্লাহ, আক্কাস আলী, সাইফুল ইসলাম, স্বপন মিয়া, সালাউদ্দিনসহ ১৫-২০জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠিসোটা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছেনা, হকিস্টিক নিয়ে জাপা কার্যালয়ে হামলা করে। হামলায় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে তারা।
বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন জানান, কোরবানীর গরুর হাটের ইজারা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫জন এসে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে।
অভিযুক্ত আলগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুর হাট নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। তবে অফিস ভাংচুরের বিষয়টি সত্য নয়। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর জন্য এ মামলা দিয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, জাপা কার্যালয়ে ভাংচুরের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park