1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারগাঁয়ের ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই: এমপি খোকা

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত সাড়ে নয় বছরে সোনারগাঁয়ে ৪১ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি।
চলতি বছরের মধ্যে সোনারগাঁয়ের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।

মঙ্গলবার বিকেলে উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নির্মিত ভবনের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সাংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, হযরত শাহাজাল আন্তর্জাতিক বিমানবন্দর সাবেক কর্মকর্তা আব্দুল কাদির খান, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park