1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

কারামুক্ত হলেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান

  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁও থানার একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ১৯দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬জন বিএনপি নেতা।

বৃহস্পতিবার ( ১ জুন ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি । এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ ৬ বিএনপি নেতা। পরে উচ্চ আদালতের জামিননামা বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হলে জামিনে বের হয়ে আসেন তিনি।

এদিকে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীদের জামিনের খবর শুনে দুপুর থেকেই সোনারগাঁ উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী কারাফটকের সামনে জড়ো হতে থাকে।

মুক্তির পর নারায়ণগঞ্জ কারাফটকের সামনে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।

জামিনে কারামুক্ত হলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park