1. admin@dailygrambangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১০ শহীদ জিয়ার স্বরণে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: সোনারগাঁয়ে এমপি মান্নান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম ধামগড়ে গকুলদাসের বাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে গর্ত-খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম আন্তঃজেলা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানের দাবি সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা

বেড়ায় সড়ক দুর্ঘটনা রোধে স্পিডব্রেকারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৪২ বার পঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা,অনিয়ন্ত্রিত গতি,ট্রাফিক অব্যস্থাপনা ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় স্পিড ব্রেকার নির্মাণ পদক্ষেপ গ্রহণের দাবীতে বৃশালিখা কোল ঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার(২৯ মে) সকালে বেড়া কোলঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার,থানা পুলিশ ও পৌরসভা বরাবর অনুলিপি প্রধান করেন।বেড়া পৌর এলাকার বৃশালিখা গ্রামবাসী ও বেড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে মানববন্ধন উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মজনু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মতিউর রহমান মজনু,বেড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিল আবু সাইদ,সাঁথিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা রিগান হোসেন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু দায়েন খাঁন,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখসহ ওই এলাকার কয়েকে হাজার সাধারণ মানুষ।মানববন্ধনে পৌর মেয়র এর কাছে গভীর রাতে ট্রাক চলাচলের ব্যবস্থা করার দাবি তুলে বক্তারা বলেন,নান্নুর মতো আর কাউকে যেনো অকালে এমন মৃত্যু বরণ করতে না হয়। সড়কে চলাচল করা ট্রাকের গতি সিমা বেধে দেওয়ার দাবি জানান। তারা আরোও বলেন,অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার ও বেপরোয়াগতিতে ট্রাক চালানোর কারণে বিগতদিনে ট্রাকের সঙ্গে বাসের,মাইক্রোবাস, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১০ জন।বেড়া কোল ঘাট এলাকা হতে ডাকবাংলো মহাসড়কেই লোকাল ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা,ভটভটি, লেগুনা,নসিমন-করিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে ৭/৮ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেনে।জানা যায় এলাকার প্রভাবশালী কিছু মহল যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছেন।বালু পরিবহনের কাজে এ ড্রাম ট্রাক ব্যাবহার করা হয়।মাঝে মধ্যেই ড্রাম ট্রাকের মাধ্যমে মানুষের হতাহতের ঘটনা ঘটছে। বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলাম জানান,গত রবিবার(২৮মে) যে দূর্ঘটনায় এনামুল হক নান্নু মারা গেছেন সেই ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে বেড়া উপজেলায় ট্রাক-বাস,মোটরসাইকেলসহ সকল যান চলাচলে মনিটরিং করা হবে। বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা সবুর আলী বলেন,এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার,বেপরোয়াগতিতে ট্রাক চালানোর বিষয়ে আলোচনা করে ব্যাবস্থা ও বিশেষ বিশেষ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park